Technology, Update News, Blogging, Videos, Pictures, Music, Information.

About Me

Radio Khaled Information Technology Blog

This is the best tutorial, News, Health, Technology, Islamic, Information, Women Health, Hadith, etc. radiokhaled.blogspot.com

Radio Khaled Information Technology Blog

This is the best tutorial, News, Health, Technology, Islamic, Information, Women Health, Hadith, etc. radiokhaled.blogspot.com

Radio Khaled Information Technology Blog

This is the best tutorial, News, Health, Technology, Islamic, Information, Women Health, Hadith, etc. radiokhaled.blogspot.com

Radio Khaled Information Technology Blog

This is the best tutorial, News, Health, Technology, Islamic, Information, Women Health, Hadith, etc. radiokhaled.blogspot.com

Radio Khaled Information Technology Blog

This is the best tutorial, News, Health, Technology, Islamic, Information, Women Health, Hadith, etc. radiokhaled.blogspot.com

Showing posts with label wordpress. Show all posts
Showing posts with label wordpress. Show all posts

Thursday, June 7, 2018

(৯) *মেনু তোরী ও কাস্টমাইজার*

"Widgets" সাবমেনুর পর আছে "Menus" সাবমেনু। এই মেনু দিয়ে নতুন মেনু তৈরী করা যায় এবং সেই মেনু থিমের কোন জায়গায় দেখাবে সেটাও ঠিক করা যায়। পেজের মেনু হতে পারে, ক্যাটাগরির মেনু হতে পারে এমনকি এক্সটার্নাল লিংকের মেনু হতে পারে। আবার ইচ্ছে করলে একটা মেনুতে সব ধরনের আইটেম রাখা যায় (যেমন ক্যাটাগরি, পেজ, লিংক ইত্যাদি)।

নতুন মেনু তৈরী

প্রথমে "Menu" সাবমেনুতে গিয়ে "Create new menu" লিংকে ক্লিক করলে নিচের মত আসবে এখানে Menu Name ফিল্ডে আপনার ইচ্ছেমত মেনুটির নাম দিয়ে ডান দিকে "Create Menu" বাটনে ক্লিক করলেই মেনুটি তৈরী হয়ে গেল। এবার মেনুটিতে নতুন আইটেম যোগ করা যাবে।

"Create new menu" লিংকের বামেই দেখুন একটা ড্রপডাউন আছে সেখানে আগের তৈরী মেনুগুলি দেখাবে। সেখান থেকে যেকোন একটি মেনু সিলেক্ট (Select বাটনে ক্লিক করে আনতে পারেন) করে সেখানেও মেনু আইটেম যোগ করতে পারেন। যেমন আমি আমার তৈরী একটি মেনুতে দেখুন কিভাবে মেনু আইটেম যোগ করি। যেমন নিচের ছবিতে দেখুন বামের "Links" স্লাইডার থেকে একটি এক্সটার্নাল লিংক মেনু আইটেম হিসেবে যোগ করতে কি করেছি। প্রথমে "URL" ফিল্ডে লিংকটি (khaledprivate.ml) দিয়েছি এবং লিংকটির টেক্সট তার নিচের ফিল্ডে দিয়েছি এবার "Add to Menu" বাটনে ক্লিক করলেই ডান দিকের "left menu" তে আইটেমটি মেনু আইটেম হিসেবে যোগ হয়ে যাবে।

"Links" এর উপরের স্লাইডটি হল আপনার তৈরী সকল পেজের (যেগুলি Page মেনু থেকে তৈরী করেছেন) তালিকা সেখান থেকে এক বা একাধিক পেজ সিলেক্ট করেও "Add to Menu" করা যায়। অথবা নিচের "Categories" স্লাইডার থেকে আপনার ব্লগের যেকোন ক্যাটাগরি/বিভাগকেও যেকোন মেনুতে মেনু আইটেম হিসেবে যো করতে পারেন।

** প্রত্যেকটি থিমে নির্দিষ্ট সংখ্যক মেনু সাপোর্ট করে যেমন আমি যেটা দিয়েছি সেখানে দুটি মেনু দেয়া যাবে। ইচ্ছে করলে এই সংখ্যা বাড়ানো যায়। থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে দেখাবো কিভাবে একটা থিমে অনেক অনেক মেনু বসানোর ব্যবস্থা করা যায়।

নিচের ছবিতে দেখুন আমার পূর্বের তৈরী মেনু "left menu" তে আমি দুটি পেজ, একটি ক্যাটাগরি এবং একটি এক্সটার্নাল লিংক মেনু আইটেম হিসেবে যোগ করেছি।

আইটেম যোগ হলে "Save Menu" বাটনে ক্লিক করে মেনুটি সেভ করুন। নিচের "Menu Settings" অপশনে "Automatically add new top-level pages to this menu" এটা টিক দিয়ে রাখলে নতুন টপ লেভেল পেজ যোগ করলে অটোমেটিক এই মেনুতে ঐ পেজটি একটি মেনু আইটেম হিসেবে যোগ হবে।

আর "Theme locations" এ দেখুন দুটি অপশন আছে একটি top অপরটি left মেনু। যেহেতু আমি "Secondary menu in left sidebar" টিক দিয়েছি তাই এই মেনুটি বাম দিকে সাইডবারে দেখাবে। যদি উপরেরটি অর্থ্যাৎ "Top primary menu" এটা টিক মার্ক দিতাম তাহলে মেনুটি উপরে দেখাত।

এবার সাইটের ফ্রন্ট ইন্ডে দেখুন মেনুটি নিচের মত বামে সাইডবারে দেখাবে।

"Menu" সাবমেনুর পর আছে "Header" এবং "Background" সাবমেনু। এগুলিতে ক্লিক করে দেখুন থিমের "Customize" লিংকে নিয়ে যাবে এবং সাইটের ব্যাকগ্রাউন্ড এবং হেডার ছবি পরিবর্তন করার অপশন দিবে। এগুলিতো একটু উপরেই আলোচনা করলাম।

সবশেষে আছে "Editor" সাবমেনু। এখান থেকে activated (সক্রিয়) থিমটির যেকোন ফাইল ব্রাউজার থেকে সরাসরি সম্পাদনা করতে পারবেন। হবহু প্লাগিনের এডিটর থেকে যেমন প্লাগিনের ফাইল এডিট করা যায় ঐরকম।

"select theme to edit" ড্রপডাউন থেকে যে থিমটি এডিট করতে চান সেটা সিলেক্ট করুন এবং ঐ বরাবর নিচেই দেখুন ঐ থিমের সব ফাইলে তালিকা চলে এসেছে। এবার যে ফাইল এডিট করতে হবে সেটার উপর ক্লিক করলেই মাঝের টেক্সটএরিয়াতে ফাইলটি খুলবে এবং এডিট করে নিচের "Update File" লিংকে ক্লিক করে ফাইলটি আপডেট করুন |

Share:

(৮) অপিয়ারেন্স মেনু

ওয়ার্ডপ্রেসের থিম হচ্ছে টেমপ্লেট বা বাহ্যিক অবয়ব। আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ/সাইট কেমন দেখা যাবে কিংবা কোন জায়গায় কোন জিনিস দেখাবে এসব কিছু থিম দিয়েই ঠিক করা হয়। বা‌ই ডিফল্ট ৩/৪ থিম ওয়ার্ডপ্রেসে থাকে এবং একটি সক্রিয় (Active) থাকে। এগুলি থিম একটা একটা করে একটিভেট করে দেখতে পারেন কোনটা কেমন দেখা যায়। এগুলি একটাও যদি পছন্দ না হয় তাহলে ফ্রি থিম পাওয়া যায় সেগুলি ডাউনলোড করে ইনস্টল দিতে পারেন। বাই ডিফল্ট থাকা থিম গুলি অবশ্য অনেক ভালো, কাস্টমাইজ করার প্রায় ১ হাজার অপশন আছে। এসব নিয়ে এই টিউটোরিয়াল

http://localhost/tutorial/wp-admin/themes.php এই লিংকে গেলেই ইনস্টলকৃত সব (বাই ডিফল্ট) থিমগুলির তালিকা দেখতে পারবেন। "Appearance" মেনুর "Themes" সাবমেনুর লিংক এটা।

যেকোন থিমের উপর মাউস নিয়ে গেলে "Activate" বাটন আসবে। পছন্দমত যেকোন একটি নির্বাচন করলেই সাথে সাখে আপনার সাইটের ফ্রন্টইন্ড পরিবর্তন হয়ে নির্বাচনকৃত থিমের মত হয়ে যাবে। যেটা বর্তমানে সাইটে একটিভ আছে সেটাতে মাউস নিয়ে গেলে কোন "Activate" বাটন আসবেনা। বর্তমানে active থিম সবার প্রথমে দেখাবে যেমন উপরের ছবিতে দেখুন ওখানে "Twenty Fourteen" থিমটি একটিভ আছে।

নতুন থিম ইনস্টল

ওয়ার্ডপ্রেসের হাজার হাজার ফ্রি থিম পাওয়া যায়। গুগলে এ সার্চ দিয়ে ইচ্ছেমত একটি থিম ডাউনলোড করুন। "Themes" সাবমেনুতে গেলে "Add New" তে ক্লিক করলে নতুন থিম যোগ করার উইন্ডো আসবে (নিচের ছবির মত)। এই উইন্ডো থেকে "Upload Theme" ক্লিক করে নিজের থিমটি সিলেক্ট করে দিন এবং "Install Now" তে ক্লিক করে নতুন থিম ইনস্টল করুন। একবার থিম ইনস্টল করলেই ডিফল্ট থিমগুলির তালিকার সাথেই নতুন থিমটি দেখাবে এবং সেখানে মাউস নিয়ে গেলেই "Activate" লিংক পাবেন।

** ইচ্ছেমত অনেক থিম ইনস্টল এবং Activate করে সাইটের ফ্রন্টইন্ড দেখুন সম্পূর্ন পরিবর্তন হয়ে গেছে। ফ্রি থিমে যদি নিজের সব কাজ না হয় তখন নিজে নিজে তৈরী করতে হবে। এজন্য থিম ডেভলপমেন্ট শিখতে হবে। এইচটিএমএল, সিএসএস আর অল্প পিএইচপি জানলেই নিজে নিজে থিম তৈরী করা যায়। আমরা থিম ডেভলপমেন্ট এর উপর ভিডিও টিউটোরিয়াল দেব।

থিম কাস্টমাইজেশন

"Themes" সাবমেনুর পর "Customize" সাবমেনু থেকে নির্বাচিত থিমের রং, সার্চ বক্স কোথায় দেখাবে, বামে কি থাকবে, ক্যালেন্ডার থাকবে কিনা, থিমটিতে মেনু কিভাবে থাকবে, সম্প্রতি করা পোস্টগুলি কোথায় দেখাবে ইত্যাদি ২০/২৫ ধরনের জিনিসপত্র এখান থেকে ঠিক করে দেয়া যায়। নিচে কয়েকটির উদাহরন দেয়া হল

"Site Titile & Tagline" স্লাইডার থেকে ইনপুট বক্সদুটি পুরন করলে টেক্সক্টগুলি সাইটের টাইটেল হয়ে যাবে এবং ব্রাউজারে দেখাবে। আপনি যদি চান কোন টাইটেল না দেখাক তাহলে "Display Site Title & Tagline" চেকবক্সটি আনচেক করে দিন।

"Color" স্লাইডারটি খুলে সেখান থেকে পুরো সাইটের ব্যাকগ্রাউন্ড এর রং কেমন হবে সেটা ঠিক করা যায় এছাড়া টাইটেল এরও রং ঠিক করে দেয়া যায়, ব্রাউজারে তো টাইটেল এর রং দেখাবেনা তবে পেজে যখন দেখবে তখন রং দেখতে পাবে।

"Header Image" এখান থেকে সাইটের ফ্রন্টইন্ডের উপরে (হেডারে) যেকোন ছবি যোগ করতে পারেন, ব্যানারের মত। ১২৬০ x ২৪০ এই রেজুলেশনের ছবি দিলে সবচেয়ে ভাল মানানসই হবে। "Add ne image" বাটনে ক্লিক করে নতুন ছবি যোগ করতে হয়।

"Background Image" থেকে সাইটে চাইলে কোন ব্যাকগ্রাউন্ড ছবি দেখাতে পারেন। "Select Image" থেকে যে ছবি সিলেক্ট করে দিবেন সেটাই সাইটের ব্যাকগ্রাউন্ড হিসাবে দেখাবে।

"Widgets" টা গুরত্বপূর্ন। সাইটের ডানে বামে যেসব সাইডবার কিংবা ফাংশনালিটি দেখছেন এগুলি এক একটি উইজেট। যেমন সার্চ বক্স, Categories, সাম্প্রতিক মন্তব্য, আর্কাইভ বা সংগ্রহশালা, সম্প্রতি যোগ করা পোস্টগুলি ইত্যাদি। "Widgets" এ ক্লিক করুন আবার ৩টি স্লাইডার আসবে উইজেটের নিচের ছবির মত।

বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে যেসব উইজেট আছে সেগুলি এই ৩টি স্লাইডারে ক্লিক করে কাংখিত স্থানে বসাতে পারবেন। ৩টিতেই একই উইজেট পাবেন, ৩টি স্লাইডার বানানোর উদ্দেশ্য হল ৩টি জায়গায় এগুলি বসানো যাবে। যেমন "Primary Sidebar" থেকে সিলেক্ট করলে সেই উইজেট টি বামেদিকে, "Content Sidebar" থেকে যোগ করলে সেটা কনটেন্টে এবং "Footer Widget Area" থেকে দিলে ডানের সাইডবারে স্থাপন হবে। এই ৩টি স্লাইডারের স্থান পরিবর্তন করে যেকোন জায়গায় নেয়া যায় এমনকি নতুন স্লাইডার বানানো যায় তবে এগুলি থিম ডেভেলপমেন্টের সময় দেখাবো।

** যেকোন স্লাইডারে ক্লিক করুন তাহলে সেখানে থাকা উউজেটগুলির তালিকা দেখাবে যেমন আমাদের এই উদাহরনটিতে ৬টি উইজেট আছে বামে তাই "Primary Sidebar" এর তালিকায় সেই ৬টি দেখতে পাবেন। যেমন

তালিকা থেকে যেকোনটি ক্লিক করুন সেই উইজেট টির সংশ্লিষ্ট অপশনগুলি আসবে যেমন "Recent Post" গিয়ে দেখুন "Title" একটি বক্স আছে সেখানে যেটা দিবেন সেটাই সাম্প্রতিক পোস্টের (সাইটের ফ্রন্টইন্ডে) উপরে শিরোনাম হিসাবে দেখাবে। এরপর কয়টি করে পোস্ট দেখাতে চান সেটা ঠিক করতে পারবেন "Number of post to show" এই বক্সে যেকোন পরিমান সংখ্যা দিয়ে। "Display post date" চেকবক্সে টিক দিয়ে রাখলে প্রতিটি সাম্প্রতিক পোস্টের সাথে সেই পোস্টের তারিখটি দেখাবে। যদি চান এই উইজেটটি দেখাবেন না তাহলে একটু নিচেই "Remove" লিংকে ক্লিক করে মুছে দিতে পারেন।

এরপর আছে "Static Front Page" অপশন এটা সেটিংস থেকেও এডিট করা যায় তাই সেখানে দেখাব।

"Customize" এর পর আছে "Widgets" সাবমেনু। এখান থেকে ঐ কাজগুলি হবহু করা যাবে যেগুলি "Customize" এর সাবমেনু থেকে উপরে করে দেখালাম। নিচের ছবিতে দেখুন কিংবা http://localhost/tutorial/wp-admin/widgets.php লিংকে গিয়ে দেখুন ঐ জিনিসগুলিই এখানে দেয়া আছে।

এখন বলতে পারে একই জিনিস দুই জায়গা থেকে কেন করতে দিচ্ছে? উত্তর হচ্ছে "সহজ করার জন্য"। আসলে ওয়ার্ডপ্রেসের আগের ভার্সনগুলিতে "Customize" থেকে এসব কাজ করা যেতনা, মাত্র কয়েকটি কাজ করা যেত। আগে উইজেটের সকল কাজ "Widgets" সাবমেনু থেকেই করতে হত। এরুপ আরও অনেকগুলি কাজ আছে যেগুলি ওয়ার্ডপ্রেসে কয়েক জায়গা থেকে করা যায়।

Share:

(৭) কমেন্ট মেনু

http://localhost/tutorial/wp-admin/edit-comments.php এই লিংকে গেলে নিচের মত সব মন্তব্যের তালিকা আসবে। এই তালিকা থেকে যেকোন মন্তব্য মুছে দেয়া, সম্পাদনা, অনুমোদন ইত্যাদি সব করতে পারবেন।

সাইটের ফ্রন্টইন্ডে যদি মন্তব্য করার অপশন রাখেন (সেটিংস থেকে ঠিক করে দেয়া যায় যে পোস্টে মন্তব্য করতে পারবেনা কিনা) তাহলে যেকোন পোস্টে ইউজাররা মন্তব্য করলে সেই মন্তব্যগুলির তালিকা হলো এগুলি। কোন্ মন্তব্যটি কোন্ পোস্টের বিরীতে সেই পোস্টের লিংক কমেন্টের ডানেই থাকে।

** যে মন্তব্য সম্পাদনা করতে চান সেটার উপরে মাউস নিয়ে গেলে উপরের ছবির মত "Unapprove" (অনুমোদন করার জন্য), "Reply" (এখান থেকেই মন্তব্যে উত্র দেয়ার জন্য), "Quick Edit" (ক্লিক করলে টাইটেল সহ টুকিটাকি ডেটা এডিট করতে পারবেন এখানেই পেজ লোড ছাড়া), "Edit" (সরাসরি এডিট পেজে নিয়ে যাবে এবং সবকিছু এডিট করার অপশন আসবে), "Spam" (স্পাম হিসেবে মন্তব্যটিকে রিপোর্ট করে রাখতে পারেন), "Trash" (এটা মুছে দেয়ার কাছাকাছি, trash এ নিয়ে ফেলে দিবে এবং সেখান থেকে মুছে দিলে স্থায়ীভাবে মন্তব্যটি মুছে যাবে।)

** যদি একসাথে একাধিক মন্তব্য অনুমোদন, ডিলিট ইত্যাদি করতে চান তাহলে চেকবক্স দিয়ে কাংখিত মন্তব্যগুলি নির্বাচন করুন এবং উপরে (কিংবা নিচে) দেখুন "Bulk Action" ড্রপডাউন আছে, এখান থেকে প্রয়োজনীয়টি নির্বাচন করুন (যেমন অনুমোদন, অঅনুমোদন, স্পাম) এবং "Apply" বাটনে ক্লিক করুন।

Share:

(৬) পেজ মেনু

"Media" মেনুর পর আছে "Pages" মেনু। এই লিংকে গেলে সব পেজের তালিকা দেখাবে যেগুলি আগে তৈরী করেছেন। পোস্টের মত নতুন পেজ তৈরী করতে হয়। পেজ তালিকা থেকে যেকোন পেজ এডিট ডিলিট করতে পারবেন।

যদি একাধিক পোস্ট একসাথে ডিলিট করতে চান তাহলে প্রতিটি পেজের বাদিকে যে চেকবক্স আছে সেখান থেকে কাংখিত পেজগুলি সিলেক্ট করে "Bulk Actions" ড্রপডাউন থেকে "Trash" অপশনটি সিলেক্ট করে "Apply" বাটনে ক্লিক করুন। যদি অনেক পেজ থাকে তাহলে "All Dates" অপশন সম্বলিত যে ড্রপডাউনটি আছে সেখান থেকে তারিখ অনুযায়ী ফিল্টার করে দেখতে পারবেন। এছাড়া পেজের উপর মাউস নিয়ে গেলেই উপরের ছবির মত "Edit", "Trash", "View" ইত্যাদি লিংক দেখতে পারবেন। আর লিংক দেখে বোঝাই যাচ্ছে কোন লিংকে গেলে কি ধরনের কাজ করতে পারবেন। "Quick Edit" এ ক্লিক করলে ওখানেই এজাক্স দিয়ে টাইটেলটি এডিট করার বক্স দিয়ে দিবে।

সকল পেজই এক একটি পোস্ট, page টাইপের পোস্ট। পোস্ট তৈরী করলে ব্লগটিতে দেখাবে আর পেজ তৈরী করলে মেনুতে লিংক দেয়া যায়। ধরুন আপনার সাইটে ১০ টি মেনু থাকবে, তাহলে ১০ টি পেজ তৈরী করে প্রতিটি মেনুতে লিংক দিয়ে দিতে হয়। "Appearance" এর টিউটোরিয়ালে এগুলি বিস্তারিত দেখানো হবে।

পোস্টের মতই এখানেও "Add New" লিংকে ক্লিক করলে নতুন একটি পেজ তৈরী করতে পারবেন।

এখানে ডানে দেখুন Template একটা ড্রপডাউন আছে, এটা খুব গুরত্বপূর্ন এখানে আপনার তৈরী যেকোন পেজ টেম্পপ্লেট সিলেক্ট করে দিতে পারবেন। বাই ডিফল্ট "Default Template" সিলেক্ট করা থাকে এবং আপনার নিজের তৈরী কোন টেমপ্লেট থাকলে এই্ ড্রপডাউনে দেখায়। কিভাবে নতুন পেজ টেমপ্লেট তৈরী করা যায় এটা আমরা থিম ডেভলপমেন্ট এর টিউটোরিয়ালে দেখাবো।

Share:

Wednesday, June 6, 2018

(৫) ওয়ার্ডপ্রেসে পেজ তৈরী টিউটোরিয়াল (Wordpress Create Pages)

"Media" মেনুর পর আছে "Pages" মেনু। এই লিংকে গেলে সব পেজের তালিকা দেখাবে যেগুলি আগে তৈরী করেছেন। পোস্টের মত নতুন পেজ তৈরী করতে হয়। পেজ তালিকা থেকে যেকোন পেজ এডিট ডিলিট করতে পারবেন।

যদি একাধিক পোস্ট একসাথে ডিলিট করতে চান তাহলে প্রতিটি পেজের বাদিকে যে চেকবক্স আছে সেখান থেকে কাংখিত পেজগুলি সিলেক্ট করে "Bulk Actions" ড্রপডাউন থেকে "Trash" অপশনটি সিলেক্ট করে "Apply" বাটনে ক্লিক করুন। যদি অনেক পেজ থাকে তাহলে "All Dates" অপশন সম্বলিত যে ড্রপডাউনটি আছে সেখান থেকে তারিখ অনুযায়ী ফিল্টার করে দেখতে পারবেন। এছাড়া পেজের উপর মাউস নিয়ে গেলেই উপরের ছবির মত "Edit", "Trash", "View" ইত্যাদি লিংক দেখতে পারবেন। আর লিংক দেখে বোঝাই যাচ্ছে কোন লিংকে গেলে কি ধরনের কাজ করতে পারবেন। "Quick Edit" এ ক্লিক করলে ওখানেই এজাক্স দিয়ে টাইটেলটি এডিট করার বক্স দিয়ে দিবে।
সকল পেজই এক একটি পোস্ট, page টাইপের পোস্ট। পোস্ট তৈরী করলে ব্লগটিতে দেখাবে আর পেজ তৈরী করলে মেনুতে লিংক দেয়া যায়। ধরুন আপনার সাইটে ১০ টি মেনু থাকবে, তাহলে ১০ টি পেজ তৈরী করে প্রতিটি মেনুতে লিংক দিয়ে দিতে হয়। "Appearance" এর টিউটোরিয়ালে এগুলি বিস্তারিত দেখানো হবে।

পোস্টের মতই এখানেও "Add New" লিংকে ক্লিক করলে নতুন একটি পেজ তৈরী করতে পারবেন। 
 
এখানে ডানে দেখুন Template একটা ড্রপডাউন আছে, এটা খুব গুরত্বপূর্ন এখানে আপনার তৈরী যেকোন পেজ টেম্পপ্লেট সিলেক্ট করে দিতে পারবেন। বাই ডিফল্ট "Default Template" সিলেক্ট করা থাকে এবং আপনার নিজের তৈরী কোন টেমপ্লেট থাকলে এই্ ড্রপডাউনে দেখায়। কিভাবে নতুন পেজ টেমপ্লেট তৈরী করা যায় এটা আমরা থিম ডেভলপমেন্ট এর টিউটোরিয়ালে দেখাবো।
Share:

(৪) ওয়ার্ডপ্রেস মিডিয়া টিউটোরিয়াল (Wordpress Media Tutorial)

ওয়ার্ডপ্রেসে "Media" মেনুতে ক্লিক করে নতুন ছবি যোগ করা যায়। http://localhost/tutorial/wp-admin/upload.php লিংকে গেলে আপলোডকৃত ছবি (বা যেকোন মিডিয়া) গুলির তালিকা দেখতে পারবেন। Media মেনু আর এর সাবমেনু "Upload" এ একই লিংক
এখানে যেকোন ছবির উপর ক্লিক করে ছবি ডানে বামে ঘুরানো সহ আরও বেশ কিছু এডিট করা যায়। নতুন পোস্ট যোগ করার সময় যখন "Featured Image" যোগ করবেন তখন এখানকার ছবিগুলি সেখানে দেখায়। 
নতুন একটি ছবি যোগ করতে "Add New" লিংকে ক্লিক করুন Media মেনু থেকে। তাহলে নিচের মত আপলোডার উইন্ডো আসবে
এখান থেকে এক বা একাধিক ছবি একসাথে আপলোড করতে পারবেন। ইচ্ছে করলে ছবি মাউস দিয়ে টেনে এনে এটার উপর ছেড়ে দিতে পারেন (ড্রাগ এন্ড ড্রপ), সাথে সাথে আপলোড শুরু হবে। যদি আপনার ব্রাউজারে এটা সাপোর্ট না করে তাহলে "browser uploader" লিংকে গিয়ে একটা একটা করে ছবি ব্রাউজ করে দেখিয়ে দিতে পারেন এবং এভাবেও আপলোড হবে।
Share:

(৩) ওয়ার্ডপ্রেস পোস্ট টিউটোরিয়াল (Wordpress Post Tutorial)

এডমিন প্যানেল থেকে (http://localhost/tutorial/wp-admin) বাদিকের মেনুগুলো থেকে উপরে "Posts" লিংকে ক্লিক করলে সকল পোস্টের তালিকা চলে আসবে, সাথে সাথে "Posts" মেনুর অধীনে সবগুলি সাবমেনুও দেখাবে।
সাবমেনু "All Posts"  ক্লিক করলে সব পোস্টের তালিকা দেখাবে, আসলে "Posts" আর "All Posts" এর একই লিংক।
এরপরের সাবমেনু "Add New" তে ক্লিক করলে নতুন পোস্ট তৈরীর ফর্ম আসবে নিচের মত, ফর্ম আসলে টাইটেল, কনটেন্ট ইত্যাদি দিয়ে ডানদিকে "Publish" বাটনে ক্লিক করলে পোস্টটি প্রকাশ হয়ে যাবে।
পাবলিশ করার পর সাইটের ফ্রন্ট ইন্ডে (localhost/tutorial) যান এবং দেখুন নতুন পোস্টটি সবার উপরে চলে এসেছে। ছবিতে "Screen Options" অংশটি দেখুন এখানে অনেকগুলি অপশন নির্বাচন করেছি। এর ফলে প্রতিটি পোস্টের সাথে অতিরিক্ত কিছু অপশন যোগ করা যায়।
Format অপশন নির্বাচন দেয়া থাকলে ডানদিকে একটি পোস্ট ফরমেটিং করার তালিকা থাকবে। এখানে বাই ডিফল্ট "Standard" সিলেক্ট করা থাকে। এছাড়া আছে "Aside", "Image", "Video" ইত্যাদি। যেটাই সিলেক্ট করবেন পোস্টটি সেইভাবে দেখাবে।
এরপর "Categories" সিলেক্ট থাকার কারনে Format এর নিচেই দেখাবে "Categories" অংশ, এখানে আপনার তৈরী সকল ক্যাটাগরিগুলি দেখাবে। আমরা এখনও কোন ক্যাটাগরি তৈরী করিনি তাই বাই ডিফল্ট "Uncategorized" নামে একটি ক্যাটাগরি দেখাচ্ছে এবং বাই ডিফল্ট সব পোস্ট এই ক্যাটাগরিতে সেভ হবে।
"Add New Category" লিংকে ক্লিক করে এখানেই নতুন ক্যাটাগরি তৈরী করে নিতে পারেন।

এরপর আছে "Tags" এবং এটা সিলেক্ট থাকলে "Categories" এর নিচে "Tags" নামে একটা টেক্সট বক্স দেখতে পাবেন। এখান থেকে পোস্টটির জন্য কিছু সম্পর্কিত ট্যাগ বা কিওয়ার্ড লিখে দিতে পারেন। একাধিক শব্দ দিতে চাইলে, একটি একটি করে লিখবেন আর "Add" বাটনে ক্লিক দিবেন। যেমন আপনার পোস্টটি যদি পিএইচপির উপরে হয় তাহলে ট্যাগ দিতে পারেন "পিএইচপি", "প্রোগ্রামিং", "টিউটোরিয়াল" ইত্যাদি। এটা ঐচ্ছিক। Tag না দিলেও পোস্ট সেভ/পাবলিশ হবে।
"Choose from the most used tags" লিংকে ক্লিক করলে সর্বাধিক ব্যবহৃত ট্যাগগুলির তালিকা দেখাবে (যদি আগে পোস্ট তৈরীর সময় ট্যাগ তৈরী করে থাকেন) যেখান থেকে ট্যাগ সিলেক্ট করে দেয়া যায়।
এরপরের অপশনটি গুরত্বপূর্ন যার নাম "Featured Image", বাই ডিফল্ট এটা নির্বাচিতই থাকে এবং ডানদিকে সবচেয়ে নিচে "FeaturedImage" অংশে "Set featured image" লিংক থেকে এই পোস্টের জন্য একটা ছবি নির্বাচন করে দিতে পারবেন (যে উইন্ডো আসবে সেখান থেকে ছবি ব্রাউজ করে দেখিয়ে দিতে হবে)। এই ছবিটি পোস্টের শুরুতেই দেখাবে। অবশ্য চাইলে পোস্টের যেকোন জায়গায় দেখানো যায়। কিভাবে দেখানো সম্ভব এটা পরে আলোচনা করব, থিম ডেভেলপমেন্টের সময়।
রপর "Excerpt" অপশনটি নির্বাচন করলে কনটেন্ট লেখার টেক্সটএরিয়ার নিচে আরকেটি টেক্সটএরিয়া আসবে। এখানে পোস্টের সরাংশ বা কিছু বর্ননা দিতে পারেন, এটাও ঐচ্ছিক। যেকোন বর্ননা দিলে পরে এটাকে পোস্টে প্রদর্শনের ব্যবস্থা করা যায়। পরে থিম ডেভেলপমেন্টের সময় দেখাবো কিভাবে excerpt দেখানো হয়।
এরপর "Send trackbacks" টিক দিলে একটা টেক্স বক্স আসবে "Excerpt" এর নিচে। এটা আসলে নটিফিকেশনের জন্য ব্যবহার হয়। যদি এই ব্লগটি অন্য কোন ব্লগের সাথে সংযুক্ত থাকে তাহলে সেই ব্লগের ঠিকানা (URL) টেক্সবক্সে দিয়ে দিবেন।

এরপর "Custom Fields" এটি খুব কাজের একটা অপশন, টিক দেয়া থাকলে "Send trackbacks" এর নিচে কাস্টম ফিল্ড যোগ করার টেক্সট বক্স আসবে। এক বা একাধিক ফিল্ড যোগ করা যায়
এখানে name এর জায়গায় কাস্টম ফিল্ডের যেকোন নাম দিবেন আর value তে মান দিবেন। "Add Custom Field" বাটনে ক্লিক করে একটি কাস্টম ফিল্ড যোগ করা যায়, চাইলে একাধিক ফিল্ড যোগ করতে পারেন। ধরুন আপনি একটি পোস্ট লিখছেন যেখানে আরো ৫ জন ব্যাক্তি অবদান আছে, আপনি তাদেরও নাম দিতে চাচ্ছেন। এমন অবস্থায় এখানে সেই নামগুলি যোগ করতে পারেন এবং পোস্টে সেগুলি দেখানো যায়। এজন্য ফাংশন আছে থিম ডেভেলপমেন্টের সময় সেগুলি দেখাবো।
এরপর "Discussion" অপশন নির্বাচন করলে দুটি জিনিস সক্রিয় (enable), নিস্ক্রিয় (disable) করার চেকবক্স আসবে। "Allow comments" টিক দেয়া থাকলে পোস্টে ইউজার মন্তব্য করতে পারবে। বা্ ডিফল্ট এনাবল করা থাকে। পোস্টে কমেন্ট বন্ধ রাখতে চাইলে এটি আনচেক করতে হবে। আর "Allow trackbacks and pingbacks on this page" এটা চেক করা থাকলে এই পোস্টটিতে পিংব্যাক এবং ট্র্যাকব্যাক করা যাবে। পিংব্যাক এবং ট্র্যাকব্যাকের মাধ্যমে অন্য কোন ব্লগের পোস্টের সাথে এই পোস্ট সংযোগ করা যায় এবং নটিফিকেশন আদান প্রদান হয়।
"Slug" টিক দিলে একটি টেক্সটবক্স আসবে, এখানে ঐ পোস্টে গেলে URL কেমন হবে সেটা ঠিক করে দিতে পারেন। যদি না দেন তাহলে বাই ডিফল্ট পোস্টের টাইটেল বা শিরোনামটিকে ফরমেট করে ওয়ার্ডপ্রেস নিজের মত বসিয়ে নেয়। আপনি যদি চান নিজের তৈরী slug দিতে পারেন। যেমন আমাদের প্রথম তৈরী পোস্টটিতে গেলে ব্রাউজারে URL দেখাবে http://localhost/tutorial/radiokhaled-starting-new-stuff/ এই রকম তবে আমি যদি slug এর টেক্সটবক্সে "test-post" এটা দিতাম তাহলে URL টি হত এরকম http://localhost/tutorial/test-post/  (এভাবে পোস্টের URL দেখতে আগে Settings মেনু থেকে Permalinks পরিবর্তন করে আসতে হবে। পরে বিস্তারিত দেখাব)
এরপর "Author" বাই ডিফল্ট টিক দেয়াই থাকে। এখানে সব লেখকের তালিকা ড্রপডাউনে দেখাবে যদি একাধিক লেখক তৈরী করা থাকে (Users মেনু থেকে নতুন author তৈরী করা যায়)।
এরপর "Screen Layout" রেডিও বাটনে 2 বাই ডিফল্ট চেক করা থাকে ফলে দুটি কলামে ফর্মটি দেখাচ্ছে, 1 সিলেক্ট করে দেখুন সব এক কলামে দেখাবে।
Share:

(২) ওয়ার্ডপ্রেস ইনস্টল এবং কনফিগার (Wordpress Install & Configure Tutorial in Bengali)

ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলেই একটা ব্লগ তৈরী হয়ে গেল। আর ইনস্টল দেয়াও খুব সহজ।
১. htdocs তথা আপনার সার্ভারে (লোকালহোস্ট/ডেভেলপমেন্ট সার্ভারে) "tutorial" নামে একটি ডিরেক্টরি/ফোল্ডার তৈরী করে সেখানে ডাউনলোডকৃত ওয়ার্ডপ্রেসের জিপটি (latest.zip) এক্সট্রাক্ট করুন। এতে "wordpress" নামের একটি এক্সট্রাক্টকৃত ফোল্ডার পাবেন। এই ফোল্ডারে ঢুকে সব cut করে "tutorial" এ paste করে দিন। ব্যাস আগে সব ছিল localhost/tutorial/wordpress এ আর এখন আসল localhost/tutorial এ, আর কিছুনা। "tutorial" ডিরেক্টরির ভিতরের জিনিসপত্র নিচের ছবির মত পাবেন (ছবিতে ক্লিক করে বড় করে দেখুন)
২. এবার একটি ডেটাবেস বানাতে হবে। ধরুন নাম দিলাম tut_db, কিভাবে ডেটাবেস বানাতে হয় না জানলে এই টিউটোরিয়ালটি দেখে আসুন।
 ৩. এবার "tutorial" ডিরেক্টরিতে গিয়ে wp-config-sample.php ফাইলটি wp-config.php এই নামে নামান্তর (rename) করুন। অথবা চাইলে রিনেম না করে wp-config.php নামে একটি ফাইল তৈরী করে সেখানে wp-config-sample.php এর সব কনটেন্ট পেস্ট করে দিলেও হবে। এই ফাইল খুলে "DB_NAME", "DB_USER" এবং "DB_PASSWORD" (১৯,২২,২৫ নম্বর লাইন) যথাক্রমে ডেটাবেসের নাম (tut_db), ডেটাবেসের ইউজার নাম (root) এবং ডেটাবেসের পাসওয়ার্ড (লোকালহোস্টে সব ডেটাবেসের পাসওয়ার্ড ফাকা থাকে অর্থ্যাৎ '' এভাবে দিলেই হবে) দিন।

৪. এখন ব্রাউজারে http://localhost/tutorial দিন ইনস্টল শুরু হয়ে যাবে। প্রথমেই কোন ভাষায় সাইটটি বানাবেন সেটার অপশন হিসেবে একটা লম্বা ভাষার তালিকা আসবে, এখানে "English" নির্বাচন করে "Next" বাটনে ক্লিক করলে একটি ফর্ম আসবে। ফর্মটি নিচের মত (নিজের ইচ্ছেমত তথ্যগুলি দিতে পারেন) পূরন করে "Install Wordpress" বাটনে ক্লিক করুন।
ব্যাস ইনস্টল শেষ এবার একাট সাকসেস দেখাবে এবং নিচের "Login" বাটন আসবে। Login এ ক্লিক করলে যে লগিন ফর্ম আসবে সেখানে উপরের ফর্ম পূরন করার সময় যে ইউজার নাম, পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিয়ে লগিন করলে ওয়ার্ডপ্রেসের এডমিন প্যানেল চলে আসবে।
ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল
এটা হচ্ছে এডমিন প্যানেল, এটাই আপনার সাইটের ব্যাকইন্ড। এখান থেকে সাইটের ফ্রন্টইন্ড তথা সাইটটি দেখতে চাইলে বাদিকে উপরে home আইকনের উপরে মাউস নিলেই "Visite Site" লিংক আসবে, এখানে ক্লিক করুন তাহলে সাইটটি দেখাবে। এই এডমিন প্যানেল ব্যবহার করে কিভাবে সাইটে নতুন পোস্ট (আর্টিকেল) দেয়া যায়, নতুন পেজ বানানো যায় এসব আমরা দেখাব। এডমিন প্যানেল থেকে বহু কাজ করা যায়, প্রচুর টেকনিক আছে সব আলোচনা হবে।
এডমিন প্যানেলে দেখুন বাদিকে কত মেনু, এসব একটু ঘাটাঘাটি করুন তাহলে পরের টিউটোরিয়ালগুলি বুঝতে সুবিধা হবে।
Share:

(১) ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল বেসিক (Wordpress Bangla Tutorial)


 ওয়ার্ডপ্রেস একটি বিখ্যাত CMS (Content Management System)। সিএমএস এর মধ্যে
ওয়ার্ডপ্রেস ১ নম্বর র‌্যাংকিং এ আছে। এরপর জুমলার অবস্থান। ওয়ার্ডপ্রেস ইনস্টল দেয়া,
শেখা এমনকি এখানে কোডিং করা (প্লাগিন ডেভেলপমেন্ট) অন্যান্য সিএমএস এর চেয়ে অনেক
সহজ। তাছাড়া ওয়ার্ডপ্রেস হালকা/লাইটওয়েট। আপনি যদি প্রোগ্রামিং নাও জানেন তবু এটা দিয়ে
পূর্নাঙ্গ একটি ওয়েবসাইট বানাতে পারবেন। ওয়ার্ডপ্রেস দিয়ে মূলত ব্লগ বানানো হয় তবে ইদানিং
ওয়ার্ডপ্রেসের প্রচুর প্লাগিন আছে যেগুলি ব্যবহার করে ইকমার্স সাইট, ফোরাম ইত্যাদি বানানো যায়।

এই app এ প্রথমে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সাইট তৈরী (ব্লগ) এবং ম্যানেজমেন্ট এর টিউটোরিয়াল
থাকবে। এরপর ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট নিয়ে প্রচুর রিসোর্স থাকবে। ওয়ার্ডপ্রেস দিয়ে
কাজ করার আগে CMS টি ডাউনলোড করে নিতে হবে। এটি একটি open source প্রজেক্ট

সুতরাং বিনামূল্যে ডাউনলোড এবং ব্যবহার করতে পারবেন। ডাউনলোড লিংক









এখান থেকে সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করুন।.............
** ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট তৈরী করলে বাই ডিফল্ট লগিন, সাইনআপ,নতুন মেনু/পেজ যোগ,
সর্বশেষ যোগকৃত আর্টিকেল প্রদর্শন ইত্যাদি অনেক কাজ এডমিন প্যানেল থেকে করা যায়।
এমনকি আপনার যদি এমন কোন কাজ দরকার যেটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে নেই তাহলে
ওয়ার্ডপ্রেসেরে ফ্রি হাজার হাজার প্লাগিন আছে সেগুলি খুজে দেখতে পারেন।

** আপনি যদি নন-টেকনিকাল হন তবুও ওয়ার্ডপ্রেস দিয়ে নিজের সাইট বানাতে পারেন
(শুধুমাত্র এডমিন প্যানেল দিয়েই)। তবে যদি পিএইচপি (এবং এইচটিএমএল, সিএসএস)
মোটামুটি জানা থাকে তাহলে থিম ডেভেলপমেন্ট করতে পারবেন। ফলে নিজেই নিজের
মত করে সাইটের আউটলুক তৈরী করতে পারবেন।

Share:

Blog Archive

AMP Ads

Middle Ads

Ads

Definition List

The red square will move forward.

Try changing the speed property, and you will see the red square will move accordingly.

Unordered List

Support

Google Ad Pub

google_ad_client="pub-9967965756949016";